ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত প্রতিনিধি দল

জেলার ক্ষতিগস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাও. আব্দুল হালিমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরাঞ্চল পরিদর্শন করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজিলশে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম। এসময় তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় একটি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে সকল পর্যায়ের নেতাকর্মীদের      
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দেন। সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের জীবন পরিচালনার সকল ধরণের সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত করতে ও হাওরাঞ্চলের মানুষের ফসল রক্ষায় স্থায়ী সমাধান বের করার দাবি জানান তারা।
এছাড়া হাওররক্ষা বাঁধের দুর্নীতির সাথে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাছ, পশু-পাখিসহ হাওরের জীববৈচিত্র ধ্বংসের কারণ বের করে এর প্রতিকারের দাবি পেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাও. তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর মুহাম্মদ শামসউদদীন অ্যাড., সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদ, জেলা শিবির সভাপতি হাফিজ জাকির হোসেনসহ সংশিষ্ট উপজেলা নেতৃবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি