ছাতক প্রতিনিধি
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভায় উপস্থিত থাকার জন্য সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানিয়েছেন এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এবং সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এক বিবৃতিতে তারা জানান, আগামী ১ মে বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগের সকল হাওরের ফসলহানি, মাছ ও প্রাণি মড়ক, কৃষি ঋণ মওকুফ, কৃষক ও কৃষি সংশ্লিষ্ট শ্রমিকদের খাদ্য সংকট, শিক্ষা-স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এবং পরিষদের স্বার্থ বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। উক্ত সভায় যথা সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


