স্টাফ রিপোর্টার
অকাল বন্যায় তলিয়ে যাওয়া বিভিন্ন উপজেলার হাওর পরিদর্শন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি দল। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলার নলুয়ার, ফাটার হাওর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই,পাকিমারা, দক্ষিণ হাওর, জামখলার হাওর, নাগডরা ,সদর উপজেলার
দেখার হাওর, ঝাওয়ার হাওর ,বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর ও তাহিরপুর উপজেলার শনির হাওরসহ ছোট বড় অনেকগুলি হাওর পরিদর্শন করে এই দলটি।
হাওর পরিদর্শন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এস এস মজহারুল হক, রেডক্রিসেন্ট সোসাইটির কান্ট্রি অফিসার আছমত উল্লাহ প্রমুখ।
এসময় সাথে ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, প্রভাষক মোশারফ হোসেন ইমন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সার্কিট হাউস, জেলা পরিষদ মিলানায়তন ও রেড ক্রিসেন্ট কার্যালয়ে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও রেক্রিসেন্টের সদস্যদের সাথে মতবিনিময় করেন।


