বিশ্বম্ভরপুরের কৃষকদের সহায়তা দিলেন ব্যারিস্টার ইমন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরের কৃষকদের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নিমজ্জিত বোরো ধান রক্ষার জন্য শনিবার হাওর পাড়ের কৃষকরা জড়ো হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনকে ফোন দেন।
ব্যারিস্টার ইমন তাৎক্ষণিক উপস্থিত সকলকে বলেন,‘আপনাদের ক্রান্তিকালে পাশে থাকা জরুরি ছিল, জরুরি কাজে ঢাকা আসায় আমি দুর্যোগ মোকাবেলায় সঙ্গী হতে পারলাম না, আমি আপনাদের পাশেই আছি,
দোয়া করি সকলের বিপদমুক্ত হোক, মহান আল্লাহ্ তালাহ্ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ্’।
পরে ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন হাওরের জলাবদ্ধতা নিস্কাশনের জন্য পাওয়ার পাম্প চালাতে ডিজেলের খরচের জন্য এক লাখ টাকা সহায়তা দেওয়ার কথা জানান এবং পল্লী বিদ্যুৎ থেকে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ লাইন পাওয়ার পাম্পের কাছে পৌঁছে দেবার জন্য পল্লী বিদ্যুতের জিএমকে অনুরোধ করবেন বলে আশ্বাস দেন।