স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জমজম চ্যারিট্যাবল ইউকে বাংলাদেশ তাহিরপুরে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের ভাটি তাহিরপুর কালিবাড়ি প্রাঙ্গণে ২শ’ পরিবারের মধ্যে এ সকল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৩৪ কেজি চাল, ২কেজি মুসুরী ডাল, ২কেজি চানা, ২কেজি লবণ, ২ লিটার সয়াবিন তৈল।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, জমজম বাংলাদেশ এর সহকারী পরিচালক ইমাম হোসেন চৌধুরী, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পরিবেশ ও
হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সমাজসেবক এমদাদুল হক, সাঞ্জব উস্তার, বিপ্লব মিয়া, খসরু ওয়াহিদ, শিবলী মিয়া প্রমুখ।


