ব্যারিস্টার ইমনের প্রচেষ্টায় বিশম্ভরপুরের দুই গ্রামে বিদ্যুতায়নের প্রক্রিয়া শুরু

জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের প্রচেষ্টায় বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের গাজিরগাঁও ও ফতেপুর ইউনিয়নের শালমারা গ্রামে দীর্ঘদিনের বিদ্যুতায়নের স্বপ বাস্তবায়িত হচ্ছে। যুগের পর যুগ এই দু’টি গ্রামের বিদ্যুতের অপেক্ষা করছিল। কিন্তু গ্রামবাসীর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। ব্যারিস্টার এনামুল কবির ইমনের প্রচেষ্টায় সোমবার ওই দুইগ্রামের বিদ্যুতায়ন প্রক্রিয়া শুরু হয়। বিদ্যুতায়নের প্রক্রিয়া শুরু       
হওয়ায় দুই গ্রামের জনগণ ব্যারিস্টার ইমনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক সংবাদ বিবৃতিতে গাজিরগাঁও ও শালমারা গ্রামবাসী উল্লেখ করেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের বদৌলতে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে এবং আধুনিক জীবনের রূপকার ব্যারিস্টার ইমনের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ। আমরা ব্যারিস্টার ইমনকে অভিনন্দন জানাই এবং তাঁর দীর্ঘায়ু কামনা করি।  (প্রেস বিজ্ঞপ্তি)