স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে এসডিসি স্থানীয় সুশাসন কর্মসূচি-শরিক প্রকল্পের সমাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান আবুল কাশেম, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম.উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, দেবেশ চন্দ্র তালুকদার, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরিক প্রকল্পের টিম লিডার মোহাম্মদ কামরুজ্জান।


