সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহ্ফিলে প্রধান অতিথি’র আলোচনা করেন পুরাতন কোর্ট মসজিদের খতিব মাওলানা নূর উদ্দিন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- দারুল হুদা দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মিন্টু রায়, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্যবসায়ী আব্দুল মুহিদ, পল্টু পাল, রিপন শেখ, মাহিন হোসেন, দ্বিপায়ন সরকার, আব্দুস সালাম, রাজন মিয়া, সজল প্রমুখ।
ডাটা এন্ট্রি অপারেটর
জেলা প্রশাসক কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটরদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মাও.তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর গোপনীয় সহকারী জয়ন্ত কুমার তালুকদার, রেকর্ড কিপার জয়ন্ত কুমার তালুকদার, রেকর্ড রুমের অফিস সহকারী ছন্দিতা রানী তালুকদার, মানিক আহমেদ, খায়রুল ইসলাম, ফারুক মিয়া, লাইব্রেরিয়ান পিন্টুর রঞ্জন ধর, লক্ষণশ্রী ইউনিয়নের উদ্যোক্তা মোশারফ আলম, এন্ট্রিকারক মহুয়া চৌধুরী, উজ্জ্বল তালুকদার, ঝিনুক বেগম, শাহ তোফায়েল আহমেদ, রেবেকা আক্তার সুইটি, আলেয়া বেগম, জুয়েল মিয়া, জহিরুল হক, সালমা আক্তার এনি, সরোয়ারদি, ফাতেমা আক্তার জেনী, সুপর্না আক্তার বাপ্পি, মিস রুহেনা বেগম, ফুলতারা বাহার, জহিরুল হক, মো. নুর আলম, ইয়াছিন মিয়া, ফারুক মিয়া, মো. রুহুল আমিন, রাজিয়া সুলতানা, আবুল বাশার ইমন, তৈয়বা খাতুন, শাহিন আলম, শফিকুল ইসলাম, সুজাউর রহমান, সালেক মিয়া, সম্পা রানী কর, মরিয়ম জামিলা রতœা, জান্নাতুনন্নেছা, শুভ চন্দ, কুলসুমা বেগম, শারমিন বখ্ত ডরিন প্রমুখ।
তাহিরপুর জাতীয় পার্টি
তাহিরপুরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক আল আমিন, যুগ্ম সম্পাদক মাফিক মল্লিক, দলীয় নেতা জসিম উদ্দিন, শুভ আখঞ্জি, মিল্লাদ হোসেন, রিয়াদ হাসান, সুলতান আখঞ্জি, ওয়াসিম মিয়া, হুমায়ুন পাঠান, মাফিক মল্লিক, সাফির উদ্দিন প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা পৌরশহরের কেশবপুর এলাকার বাসিন্দা রোমেন আহমদের ব্যক্তিগত উদ্যোগে ভিক্ষুক, ছিন্নমূল মানুষের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জগন্নাথপুর পৌরশহরের তালুকদার রেস্তুরার দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা রোমেন আহমদ জানান, প্রতিবছরের ন্যায় এবারের রমজানে এলাকার ভিক্ষুক, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের সম্মানে ইফতারের আয়োজন করেছি। এতে অর্ধশতাধিক লোকজন অংশ নেন। পরে তাদের প্রত্যেক কে নগদ অর্থ দেওয়া হয়েছে।


