জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে কাপড়ের গায়ে মূল্যে লেখা না থাকায় কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার জগন্নাথপুর পৌরশহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহর নেতৃত্বে কাপড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহরের টিএনটি রোডস্থ হাসি বস্ত্রালয়ে কাপড়ের দাম লেখা না থাকায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ফল      
বাজারেও অভিযান পরিচালনা করা হয়েছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, ভোক্তা অধিকার আইনে পণ্যের গায়ে মূল্য না থাকায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।