স্টাফ রিপোর্টার
মানুষের জন্য মানুষ ফাউন্ডেশন ইউকের উদ্যেগে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সৃজন বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ১৫৬ টি পরিবারের মধ্যে ১৫ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি ময়দা, তেল ২ লিটার, ডাল ৩ কেজি করে দেয়া হয়েছে।
দরিদ্র মানুষের হাতে এ সব খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সনাকের সাবেক সভাপতি নূরুর রব চৌধুরী, অ্যাড.সালেহ আহমদ, জেলা পরিষদের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জ্যোতি লাল গোস্বামী, আনসারুল হক বাবু, শামসুল ইসলাম জুয়েল, হাসান মুচ্ছন্না জামী, মুক্তাকীন রহমান, জাকিয়া নাসরিন ডলি, সুবিমল চক্রবর্তী, খলিল রহমান, সামছ শামীম, রাজু আহমদ, প্রদীপ পাল প্রমুখ।


