ছাতক প্রতিনিধি
ছাতকে অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রাম সংলগ্ন বকিরখাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করে পুলিশ। ছাতক থানার এসআই আরিফ রব্বানী অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেন। লাশ ময়না তদন্তের জন্য বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এ লাশ উজান থেকে ভেসে আসা উপজাতীয় কোন যুবকের হতে পারে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।


