দোয়ারার আফদাদুন নেছা হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও ইউনিয়নের গোপীনগর গ্রামের আফদাদুন নেছা হত্যা মামলার আসামী  জসিম উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সুনামগঞ্জ এর সদস্যরা। তিনি উপজেলার গোপীনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, গত ১১ জুন পান্ডারগাঁও ইউনিয়নের গোপীনগর গ্রামের আফদাদুন নেছাকে গুরুতর জখম করে জসিম উদ্দিনসহ তার সহযোগীরা। পরে আফদাদুন নেছার মৃত্যু হয়। এঘটনায় ১৩ জুন জসিম উদ্দিনসহ অন্যান্যদের আসামী করে থানায় হত্যা মামলা হয়। র‌্যাব জানায় জসিম উদ্দিন গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক ছিল। গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেছে র‌্যাব।