ছাতক প্রতিনিধি
ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। মঙ্গলবার আরো নতুন-নতুন এলাকা প্লাবিত হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। উপজেলার ভাতগাওঁ, নোয়ারাই, ইসলামপুর, চরমহল্লা, কালারুকা, উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। সুরমা, পিয়াইন, চেলাসহ উপজেলার সকল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আকস্মিক এ বন্যার ফলে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন ইসলামপুর ও ভাতগাঁও ইউনিয়নের মানুষ। বন্যার পানিতে রাস্তা-ঘাট তলিয়ে যাতায়াত ব্যবস্থা বিঘিœত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছেন ক’টি ইউনিয়নের হাজার-হাজার লোক।
এদিকে গো-খাদ্যের অভাবে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারীরা।
ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, আব্দুল মছব্বির, আওলাদ হোসেন মাস্টার, বিল্লাল আহমদ, আবুল হাসনাত, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ওদুদ আলম জানান, উপজেলার সদরের সাথে গ্রামাঞ্চলের সড়ক যোগাযোগ অনেক স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেসে গেছে কয়েকটি মৎস্য খামারের মাছ। রাস্তা-ঘাটে বন্যার পানি প্রবেশ করায় গ্রামীণ কাঁচা রাস্তাগুলো বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সকল এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে তারা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খাঁন জানান পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এখানে বড় আকারে বন্যা হতে পারে। এজন্য উপজেলা পরিষদ ও প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।।
- জগন্নাথপুরে ওএমএস’র ডিলারশিপ বাতিল
- জেলা প্রশাসকের অন্যরকম উদ্যোগ- একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি দিবেন


