‘যা খুশি লেখেন, জীবনেও জেলে যাইনি আমি জেলে যেতে চাই’

পাগলাবাজার প্রতিনিধি
ভারতের শিলং থেকে পরিচালিত অনলাইন ভিত্তিক তীর খেলার এজেন্ট সাইদুল হক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলার মাহমদপুর এলাকায় খেলা পরিচালনা করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরই সে প্রথমে কথা বলতে অপারগতা দেখায়। পরে তীর খেলার সাথে জড়িত আছেন কি না জানতে চাইলে উত্তরে সে বলে,‘আমি খেলি। আগে এজেন্ট ছিলাম, এখন শুধু খেলি।’ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে জানালে সে উত্তরে বলে,‘যা খুশি লেখেন। গত বছরের শেষের দিকে একবার ডিবি ধরে নিয়ে গেছে, কিন্তু জেলে পাঠায় নি। জীবনেও জেল যাইনি। জেলে যেতে চাই।’ পরপর সে লাইন কেটে দেয়। সাইদুল হক (২৪) মাহমদপুর পয়েন্ট এলাকার  তফজ্জল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাহমদপুর পয়েন্টে থেকে অবৈধ এ খেলা পরিচালনা করে আসছে। এ খেলাকে ছড়িয়ে দিতে ফেইসবুকেও প্রচার চালাচ্ছে। ০১৭৬৮ ৩২৮৫১০ এই নাম্বার দিয়ে খোলা ফেইসবুক একাউন্টের নাম ঝক ইধপশ. ঘর থেকে প্রয়োজনের কথা বলে টাকা এনে তীর খেলা নামক ভয়ঙ্কর এ জোয়া খেলায় ঢেলে দিচ্ছে অনেকে।
জানা যায়, সাইফুল ইসলাম সিন্ডিকেটের সাথে এলাকার অনেক প্রভাবশালীরাও জড়িত। পুলিশ প্রশাসনের সাথেও        
নাকি আছে তাদের গোপন যোগসাজশ। যদিও পুলিশ প্রশাসন বলছেন তারা বিষয়টি নিয়ে তৎপর রয়েছেন।
উপজেলার সচেতন মহলের দাবি, মাত্র দুজন বা তিনজনের কারণে যুব সমাজ ধ্বংস হতে পারে না। যারা যুব সমাজ ধ্বংসের পায়তারা করছে আর একটি বেড়ে উঠা জাতিকে বিপথগামী করছে তাদের আইনের আওতায় আনা উচিৎ।  যেসব প্রভাবশালী মহল তাদের আশ্রয় দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। তা না হলে স্কুল কলেজগামী শিক্ষার্থী, তরুণ ব্যবসায়ী ও চাকরিজীবীরা বিপথগামী হবে।
পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ওবায়দুল হক মিলন বলেন, তীর খেলা একটি আরো বেশি খারাপ নেশা। এর কারণ প্রতিদিন টাকার প্রয়োজন। এলাকার কম বয়সী ছেলেরা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত এ খেলার সাথে জড়িত।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এদের ধরতে অভিযান অভ্যাহত আছে জানিয়ে বলেন, এ ব্যাপারে কোনো ছাড় দেবো না আমরা। গত কয়দিন আগেও মাহমদপুরে অভিযান পরিচালনা করেছি।