স্টাফ রিপোর্টার
সদর উপজেলা পরিষদের ২০১৬-২০১৭ অর্থ বছরের খসড়া বার্ষিক বাজেট সভা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। সভার শুরুতেই খসড়া বার্ষিক বাজেট উপস্থাপন করেন চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
বদরুল কাদির শিহাব, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া এবং সকল কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


