শহরে কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র (বাকবিশিস) জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি শুভংকর তালুকদার মান্নার সভাপতিত্বে ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক জালাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক নোয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক রজত কান্তি রায় ও সদস্য সৃজন পুরকায়স্থ প্রমুখ।
বক্তারা বলেন,‘অবসর ও ক্যলাণ তহবিলের অতিরিক্ত অর্থ কর্তন বাতিল, বার্ষিক ইনক্রিমেন্টসহ বৈশাখী ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদানসহ এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হলে শিক্ষকরা আন্দোলনে নামতে বাধ্য হবে’।