বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে হাওর অঞ্চলের কৃষকদের মধ্যে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) ও ফেয়ার প্রাইসের চাল বিতরণ সহ ৯ দফা দাবিতে তাহিরপুর বাজারে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক আকিকুর রেজা। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক নেতা দ্বীজেন্দ্র লাল পুরকায়স্থ, আব্দুর রব সহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল তাহিরপুর বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের সামনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
- প্রয়াত দুই নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান
- দোয়ারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ


