ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা শনিবার বিকেলে হাসনাবাদ বাজারে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামীম আহমদ তালুকদার।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওবায়দুর রউফ বাবলু, ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, আ.লীগ নেতা মুকিদ মিয়া, আরশ আলী, সাদেক আহমদ শাবুক, মনির মিয়া, সাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুস শহীদ, আব্দুল আলীম, কবীর আহমদ সেবুল, ময়নুল হক, জেলা ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ, যুবলীগ নেতা সাব্বির আহমদ হৃদয়, শিপন মিয়া, আনোয়ার হুসেন, মামুন আহমদ, শানুর মিয়া, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হুসেন, কালারুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিব উদ্দিন বাবলু, আবু তাহের, সালাম আহমদ, মজনু মিয়া, ছাত্রলীগ নেতা মাহবুব আলম, হুসাইন আহমদ পাশা, আহাদ আহমদ, আইন উদ্দিন, লায়েক আহমদ, জোবায়ের আহমদ, তোফায়েল আহমদ কামরাস প্রমুখ।


