আলী আহমদ, জগন্নাথপুর
পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে ফের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। গত দুই দিন ধরে এ সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাতে সড়কের রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও নামক স্থানে কাটাগাঙ্গের ওপর নির্মিত স্টিল ব্রিজের এ্যাপ্রোচের মাটি ধসে পড়ায় এ সড়কে সরাসরি যান চলাচল বিঘিœত হয়ে পড়ে। যে কারণে মারাত্মকভাবে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।
সোমবারও ওই সড়কে সরাসরি যানবাহন চালানো যায়নি বলে জানিয়েছেন ওই সড়কের পরিবহন শ্রমিক নেতা শফিকুল ইসলাম খেজর। তিনি জানান, গত এক মাসে তিনবার ব্রিজের এপ্রোচের মাটি ধসে পড়ে। কিছু সংস্কার কাজ করে যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক করা হলেও কাজকে টেকসই করা যাচ্ছে না কিছুতেই ।
এলাকাবাসী
জানান, জন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শত শত যানবাহন চলাচল করে আসছে প্রতিদিন। ওই সড়কের স্টিল ব্রিজের এ্যাপ্রোচের মাটি গত মাসের ১৩ জুন ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই দিন সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সংস্কার কাজ হলেও সংস্কারের কয়েক ঘন্টার মধ্যে শনিবার রাতে (১৪ জুলাই) একই স্থানে আবারও মাটি ধসে পড়ে। রবিবার থেকে ফের সংস্কার কাজ শুরু হয়েছে।
ব্রিজের এ্যাপোচের কাজের দায়িত্বে থাকা সুনামগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের সাব ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান জানান, নদীতে স্রোত বেশি থাকায় মাটি টিকছে না। সড়কের যান চলাচলে স্বাভাবিক রাখতে ধসে যাওয়া স্থানে এবার প্রচুর শ্রমিক দিয়ে কাজ চলছে। আশা করছি মঙ্গলবার সরাসরি যান চলাচল করতে পারবে।
- ছাতকে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে উত্তেজনা- ইউএনও বরাবরে অভিযোগ
- কৃষি ব্যবস্থা সমৃদ্ধ মানেই দেশ ও জাতির সমৃদ্ধি


