বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাকিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার,
উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মুকশেদুল হক, সফল মৎস্যচাষী ড.নূরুল আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ। এসময় ৩ জন সফল মৎস্যচাষীকে পুরস্কার বিতরণ করা হয়।


