লন্ডন প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার অজুহাতে লন্ডনে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন, উন্নয়নের অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতাকে নস্যাৎ করতে দেশী-বিদেশীদের সাথে নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছেন।
সোমবার ২৪ জুলাই স্থানীয় সময় বিকেল তিন টায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেগম জিয়া ও তার পুত্র বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে লিখিত বক্তব্যে আওয়ামীলীগ নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় বেগম জিয়া জ¦ালাও পোড়াও, খুন রাহাজানির মাধ্যমে বিগত বছর গুলোতে দেশে যেভাবে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন, লন্ডনে বসে নতুন করে সরকার
উৎখাত এবং দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের সাথে গোপন বৈঠক করছেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয় দেশে হাওয়া ভবনের মাধ্যমে তারেক রহমান যে ভাবে চাঁদাবাজি করতেন ঠিক একই কায়দায় লন্ডনের কিংষ্টনে বসে চাঁদাবাজি করছেন। সংবাদ সম্মেলনে বলা হয় ইউটিউব খুললেই এখানকার নেতাকর্মীদের কাছ থেকে তারেক রহমানের চাঁদাবাজির কথা শুনতে পারবেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী নইমুদ্দিন রিয়াজের সঞ্চালনায় ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন, সামসুদ্দিন মাষ্টার, হরমুজ আলী, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান, চৌধুরী, দেওয়ান গৌস সুলতান, সৈয়দ মোজাম্মিল আলী, শাহ শামীম, সাজ্জাদ মিয়া, আনসারুল হক, কাওসার চৌধুরী, সিতাব চৌধুরী, সৈয়দ ছুরুক আলী, কয়েছ চৌধুরী, নূরুল হক লালা মিয়া, ব্যরিস্টার অনুকুল তাকূলদার ডালটন, আ.স.ম মিসবাহ, ব্যারিস্টার শাহ আলম, জামাল খান জোবায়ের আহমদ, হোসনেয়ারা মতিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহ শামীম, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুলতান মাহমুদ শরীফ, আনোয়ারুজ্জামান চৌধুরী, নইমুদ্দিন রিয়াজ, হরমুজ আলী, দেওয়ান গৌস সুলতান ও মোজাম্মিল আলী ।


