সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান কমিটির মেয়াদ দুই বছর বর্ধিত করা হয়েছে। পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার মেয়াদ আরো দুই বছর বর্ধিত করেন। শুক্রবার বিকালে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

