কলেজ সংসদের সম্মেলন ৩০ এপ্রিল

‘দুর্বার তারুণ্যে শিক্ষা-বাণিজ্যে-দখলদারিত্ব রুখি, দাসত্বের নয়-দর্শন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল শনিবার। বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে শুক্রবার বিকালে শহরের পৌর বিপনীস্থ কার্যালয়ে সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি তারেক চৌধুরী
ও সাধারণ সম্পাদক দ্বিপাল ভট্টাচার্যের পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বুলবুল দাসকে আহবায়ক ও সাইফুল ইসলাম, শাহাদুজ্জামানকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।  
সম্মেলনের উদ্বোধন করবেন নারী নেত্রী শীলা রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম নেতা লিটন নন্দী। প্রেস বিজ্ঞপ্তি