স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে এডিপি স্পন্সরশীপ প্রজেক্ট দরিদ্র শিশুদের মাঝে ৩০২৫টি মশারী বিতরণ করেছে। রবিবার মশারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপজেলা ম্যানেজার বিভুদান বিশ্বাস, তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার জয়ন্ত এম সরকার, দিপক বৈরাগী, প্রণয় এস পালমা প্রমুখ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জানিয়েছে, সংস্থাটি তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর, বালিজুড়ি এবং বাদাঘাট ইউনিয়নের ৬২২৫ জন মা-বাবার মাঝে ৮৩ জন স্বাস্থ্য সহায়ক-সহায়িকার মাধ্যমে চিকনগুনিয়া সম্পর্কে সচেতনতামূলক কাজ করেছে।


