স্টাফ রিপোর্টার
তীর সিলং (জুয়া খেলা) সময় হাতে ৫ জন আটকের পর ২ জনকে কারাদ- ও ৩ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে দিরাই রাস্তার মোড় মদনপুর পয়েন্টের দু’টি দোকান থেকে তাদের আটক করে সুনামগঞ্জ সদর থানার এসআই মো. আলমগীর।
১৫ দিনের দ-প্রাপ্তরা হলেন, সদর উপজেলার লক্ষণশ্রী ইউপির মদনপুর গ্রামের সমসের আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২৪) ও একই গ্রামের আজব আলীর ছেলে দিলোয়ার হোসেন (১৮)।
এছাড়া ১৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে,
মদনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুম আহমেদ (২৫), আব্দুল গফুরের ছেলে আমির আলী (৩০) ও সুরুল আলীর ছেলে সদরুল আলম (৩২) কে। দ-প্রাপ্তদের বিকালেই কারাগারে পাঠানো হয় ও জরিমানা প্রদান করায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়।
আটককৃত ৫ জনকে বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় প্রদান করেন।
৫ জুয়ারিকে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ- প্রদানের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার এসআই মো. আলমগীর বলেন, ‘তীর সিলং খেলার সময় ওই ৫ জুয়ারিকে হাতে নাতে আটক করা হয়। এসময় খেলার বিভিন্ন সরঞ্জমাদী উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারাদ- ও জরিমানা করেন।


