ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু হয়েছে। বুধবার বিকেলে উকিলপাড়া মোড়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নূরুলের পরিচালনায় এতে বক্তব্য দেন, জেলা বিএনিপর সহ-সভাপতি আনিসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শান্ত, জেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
- ছাতকের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি
- ধর্মপাশায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী


