জামালগঞ্জের ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির অপর গ্র“পের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন প্রার্থী। শুক্রবার-শনিবার দুইদিনে এই অংশের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়পত্র সংগ্রহ করেন, ভীমখালী ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন, আবু তাহের, আবু সায়েম, দুলাল মিয়া ও শাহ আলম। সাচনাবাজার ইউনিয়নে মো. সেলিম আহমদ তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্বেচ্ছাসেবক দলের সাচনাবাজার ইউপি শাখার সভাপতি শহিদুল ইসলাম। জামালগঞ্জ সদর ইউনিয়নে নুরে আলম ফরাজী, মোবারক হোসেন, ছামিরুল ইসলাম, আসআদ নুর ছাদী ও বারু মিয়া। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে জাকির হোসেন, ফেনারবাঁক ইউনিয়নে ইফতেখার চৌধুরী ও সানোয়ার হোসেন। বেহেলী ইউনিয়নে সাইফুজ্জামান উকিল, আবুল হোসেন,খোকন মিয়া। মনোনয়নপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ তালুকদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম বিন বারি, সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মদুরছ আলী তালুকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান, বিএনপি নেতা খোরশেদ মিয়া, ইকবাল হোসেনসহ ৬ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)


