ছাতক প্রতিনিধি
পুলিশ সুপার বরকত উল্লাহ খান বলেছেন, ‘মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলছে। যুব সমাজের অবক্ষয় রোধ করতে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক পুলিশ তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। দায়িত্ব পালনে কোন প্রভাব ও চাপের কাছে পুলিশ নতি স্বীকার করবে না। পুলিশকে সাধারণ মানুষের বন্ধু ও অপরাধির আতংক হয়ে কাজ করতে হবে। এর জন্য পুলিশ ও জনগণের মধ্যে সৃষ্টি করতে হবে বন্ধুত্বের সেতুবন্ধন।’
রবিবার দুপুরে থানা পুলিশ কর্তৃক আয়োজিত ছাতকের লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা ফেরী ঘাটে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং উঠান বৈঠক ও বিকেলে থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে আইন-শৃঙ্খলা বিষয়ক পৃথক
মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এডিশনাল পুলিশ সুপার সঞ্জয় ঘোষ, সহকারী পুলিশ সুপার হাবিব উল্লাহ, সার্কেল দুলন মিয়া। লাফার্জ ফেরীঘাটের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, জহুর আলী, ইমতিয়াজ আলী, লোকমান হোসেন, ছাইদুর রহমান, ময়নুল ইসলাম, সাফাজুর রহমান, জমির আহমদ, আব্দুল অদুদ এবং গনেশপুর খেয়া ঘাটের সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা আব্দুল হাই আজাদ, হাজী আব্দুল জলিল, হাজী আলী আজগর সোহাগ, হাজী শামছুল ইসলাম, আবু হুরায়রা ছুরত, বাবুল মিয়া মেম্বার, সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, সমছু মিয়া, তোফায়েল আহমদ, প্রমুখ।
এসময় ওসি ডিবি নির্মল দে, পুলিশ পরিদর্শক কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব, ওসি (তদন্ত) আব্দুস সহিদ, ওসি (তদন্ত) মাসুক আলী, ডিএসবি আব্দুল লতিব, এসআই সৈয়দ আব্দুল মান্নান, এসআই সোহেল রানাসহ পুলিশ কর্মকর্তা ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ নদীপথে টুল আদায়ের নামে চলমান বিভিন্ন চাঁদাবাজী বন্ধের দাবির প্রেক্ষিতে এসপি বরকত উল্লাহ খান বিষয়টি যথাযত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
- ‘ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন’
- মানবাধিকার কমিশনের জেলা কমিটি গঠন সভাপতি শাম্মী


