বিষ্ণু পদ দে আর নেই

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু পদ দে (৫৭) ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। রবিবার রাত সাড়ে ১১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২টায় নিজ বাড়িতে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম       
হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক রঞ্জু মুখার্জি প্রমুখ।