লন্ডন প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সংঘাত এবং সন্ত্রাসের সাথে জড়িত অভিযোগ করে বিএনপি চেয়ার বেগম খালেদা জিয়া এবং তার পুত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের লন্ডনে অবস্থানের বিষয়ে ব্রিটিশ এমপিদের সতর্ক করে চিঠি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
যুক্তরাজ্য আওয়ামীলগের পক্ষ থেকে ব্রিটিশ এমপিদের কাছে লিখা চিঠিতে সন্ত্রাসের পথ পরিহার করে খালেদাকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে এবং তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এমপিদের সহায়তা চাওয়া হয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগের পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির কাছে এ চিঠি পাঠানো হয়েছে। গত বুধবার পার্লামেন্টের ডাক ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে এসব চিঠি পৌঁছে দেন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ। এসময় তার সঙ্গে ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিক ও ছাত্রলীগের যুক্তরাজ্য শাখার সহসভাপতি সারওয়ার কবির।
চিঠিতে বলা হয়, ‘খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
চিকিৎসার অজুহাতে তিনি লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, তাঁর দল বাংলাদেশকে সন্ত্রাসবাদ ও সংঘাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, মূলতঃ বিএনপি যে গণতান্ত্রিক পথ পরিহার করে সংঘাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তা ব্রিটিশ এমপিদের অবহিত করতেই এই চিঠি। (বিজ্ঞপ্তি)
- তাহিরপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
- দিরাই, ছাতক ও দোয়ারায় উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ


