স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) সুনামগঞ্জ শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য প্রশিক্ষণ ভবনে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
বি.এম.এ এর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও বি.এম.এ এর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সবেক সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন আহমেদ, ডা. সালেহ আহমেদ আলমগীর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোজাম্মেল হক। সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ বি.এম.এ এর সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডা. গৌতম রায়, ডা. একেএম মফিজুল ইসলাম, ডা. অতুল কুমার তালুকদার মিন্টু, ডা. বিশ্বজিৎ গোলদার, ডা. আবুল কালাম, ডা. জহরলাল দাস,ডা. সন্দীপন দাস, ডা. কান্তা চক্রবর্তী, ডা. বিষ্ণু প্রসাদ রায়, ডা. রাফি আহমেদ প্রমুখ।
- জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত
- দ. সুনামগঞ্জ ও ছাতক ইফা’র পুরস্কার বিতরণী সভা


