ছাতকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর

ছাতক প্রতিনিধি
ছাতকে মেয়াদ উত্তির্ন হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া সংসদের চাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক কমান্ডার¡ গোলাম মোস্তফার পরিচালনায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক।
এছাড়াও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা স্বারজ কুমার দাস, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি,  
আব্দুল  কাইয়ুম, শাহাব উদ্দিন, কবির উদ্দিন লালা, আলকাছ আলী মেম্বার, লাল মিয়া, শাহজাহান, কুতুব উদ্দিন, মহেন্দ্র কুমার বিশ্বাস, নিজাম মিয়া, সিরাজ উদ্দিন, ময়না মিয়া, তালেব আলী, তাজ উদ্দিন প্রমুখ।