দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় অবৈধ বিদ্যুৎ লাইনের ঘটনাস্থল তদন্ত করলেন ছাতক দোয়ারার বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল হক।
জানা যায়, গত ১৬ আগস্ট মিটার রিডার মো. আবুল কালাম দোয়ারাবাজারে একটি অবৈধ বিদ্যুৎ লাইনে রান্না করার সময় বাজারের ব্যাবসায়ী কাউছার মিয়াকে হাতে নাতে আটক করেন। এ ব্যাপারে সিলেট বিদ্যুৎ অফিসের নির্দেশনায় শুক্রবার একটি তদন্ত কমিটি গঠন তদন্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারের ব্যবসায়ী কাউছার মিয়া তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের পেছনে নিজ বাসায় দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ অফিস কর্মকর্তাদের নজর ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। দোকানের পাশাপাশি বিদ্যুতের মেইন লাইন থাকায় প্রতিদিন রান্নার সময় লাইন লাগিয়ে রান্না-বান্না করেন। রান্না-বান্না শেষে আবার বিদ্যুতের লাইনটি খুলে রেখে দেন। এভাবে প্রায় এক যুগ ধরে বিদ্যুৎ দিয়ে চুলায় রান্না করে আসছেন কাউছার মিয়া।
সিলেট বিদ্যুৎ অফিসের প্রধান প্রকৌশলী রতন কুমার পাল বলেন,‘ দোয়ারাবাজারে অবৈধ বিদ্যুৎ ব্যাবহারের ঘটনায় একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। আগামী রবিবার এবিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।’
- জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার
- জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ


