‘রক্তের ঋণ’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

শহীদ নূর আহমেদ
জেলা প্রশাসন কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে প্রকাশিত ‘রক্তের ঋণ’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জেলা   
প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মো. কারুজ্জামানের সঞ্চালনায় ‘রক্তের ঋণ বইয়ের মোড়ক উন্মোচন ও পিতার মৃত্যুতে শোকগাঁথা’ শীর্ষক অনুষ্ঠানে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাবেরা আক্তার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক জাহিদুল ইসলাম,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, মুজিবুর রহমান, অ্যাডভোকেট রইস উদ্দিন আহমদ, প্রাক্তন অধ্যক্ষ দিলিপ কুমার মজুমদার, জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ।
পরে জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলমের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।