স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থপনা ও জীবন মানউন্নয়ন প্রকল্পের আওতায় আসামুড়া প্রাথমিক বিদ্যালয় – পুরান কান্দাগাঁও গ্রামীণ সড়ক নির্মাণ কাজের লভ্যাংশ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় সভা মঙ্গলবার এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার এবং আর্ন্তজাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীন “হাওড় অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান
উন্নয়ন প্রকল্পের” (ঐঋগখওচ) ’র আওতায় দ: সুনামগঞ্জ উপজেলাধীন এলসিএস কর্তৃক নির্মিত আসামুড়া প্রাইমারী স্কুল টু পুরান কান্দিগাঁও সড়কের কাজের লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে ৬৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
দ.সুনামগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন খানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ এলজিইডি’র প্রকল্প সমন্বয়কারী মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো.ইব্রাহিম মিয়া, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন প্রমুখ।
বক্তরা বলেন, রাস্তাটির নির্মাণ কাজ ঠিকাদারের মাধ্যমে না হয়ে এলসিএস (চুক্তিবদ্ধ শ্রমিক দল) এর মাধ্যমে হওয়ায় উক্ত রাস্তার ৬৫ জন (৩০ জন মহিলা ও ৩৫ জন পুরুষ) সদস্যের প্রায় ০৬ মাসের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত এলসিএসএর ৬৫ জন সদস্যের প্রত্যেকের পাওয়া ১২,০৫০ টাকা এই সময়ে উপকারে আসবে।
উল্লেখ্য যে, ২০১৬-১৭ অর্থ বছরে নির্মিত আসামুড়া প্রাইমারী স্কুল টু পুরান কান্দিগাঁও রাস্তার দৈর্ঘ্য ২.৬৫ কি:মি, চুক্তিমূল্য ১,৫২,২৫২৪ টাকা, রাস্তা নির্মাণে ব্যয় হয় ১,৪৪,৪১,৯৯৩ টাকা, লাভ হয় ৭,৮৩,২৫০ টাকা, এলসিএস এর ৬৫ জন সদস্য প্রত্যেকে লভ্যাংশ পান ১২,০৫০ টাকা।
অভিজ্ঞতা বিনিময় সভা শেষে ৬৫ জন শ্রমজীবী মানুষকে কাজের লভ্যাংশের টাকা তুলে দেওয়া হয়।


