বৃষ্টি

মাহবুবুল হাছান শাহীন

তুমি ঝড়বে বলে,
এখানেই সৃষ্টি তোমার
তোমার ভালোবাসায় সিক্ত,
প্রতিটি ফোঁটা
অনুভবে মিশে আছে
তোমার অবিরত ঝরাতেই
আনন্দে নাচে প্রকৃতি
মনে হয় না
এখানে তুমি কাঁদছ ?
আনন্দে হাসছ
ভালোবাসা ……
এখানেই সৃষ্টি তোমার
বৃষ্টি …….
চেরাপুঞ্জি (১.৭.১৭)