বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সাবেক এমপি মতিউর রহমানকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নান্দনিক সুনামগঞ্জের রূপকার ব্যারিস্টার এম. এনামূল কবির ইমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপি যুবলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বরিবার বিকালে ঢাক-ঢোল বাজিয়ে গাড়ী বহরসহ ইউপি আহ্বায়ক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলটি চালবন্দ পয়েন্ট থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সলুকাবাদ ইউপি যুবলীগ আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ তারা মিয়া, যুবলীগ নেতা জমির হোসেন, আঃ কাদির, ফজল হক, রুপমিয়া, বাবলু, মামুন, মাসুদ, শহীদ, রাসেল প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে ইউপি সচিবদের কর্মবিরতি
- একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে হাসান শাহরিয়ারের ‘শেষ ভালো যার সব ভালো তার’


