দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পল্লীতে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় নাবালিকা ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ধর্ষিতার মা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়,
গত ২৫ আগস্ট ভোর রাতে এ ঘটনা ঘটে। ধর্ষিতার বাবা জীবিকা নির্বাহের জন্য রিক্স্রা শ্রমিকের কাজ করেন ছাতক পৌর শহরে। গত ২৪শে আগস্ট সন্ধ্যায় রিক্্রাচালক বাড়িতে আসার পর সাবেক ইউপি সদস্য মো.নুর উদ্দিন(৪৬) তার ঘরে পুলিশের ভয়ে রাত্রি যাপনের জন্য অনুরোধ করেন। পরদিন রিক্্রা চালানোর উদ্দেশ্যে শানুর মিয়া ভোর রাতে বের হলে ভিকটিমকে একা ঘুমন্ত থাকা অবস্থায় লম্পট নুর উদ্দিন জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে নুর উদ্দিন ও তার আত্মীয় স্বজন।
গ্রামবাসীর সুত্রে জানা যায়, পঞ্চায়েতের লোকজন তাকে শালিশ বৈঠকে উপস্থিত থাকতে বললেও সে উপস্থিত হয়নি।
ধর্ষিতার মা বলেন, আমার ছেলের মোবাইল ফোনে আমাকে ঘটনার খবর জানালে, আমি সাথে সাথে বাবার বড়ি থেকে রওয়ানা হই। আমি বাড়িতে আসার পর আমার আত্মিয় স্বজনদের ঘটনা সম্পর্কে জানাই। গত এক সপ্তাহ ধরে গ্রাম পঞ্চায়েতের লোকজন শালিশ বৈঠকে তাকে ডাকা হলেও সে প্রভাবশালী হওয়ায় পঞ্চায়েতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৈঠকে উপস্থিত হয়নি। এমনকি আমার মেয়েকে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।
দোয়ারাবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. ছাইদুর রহমান জানান, ভিকটিমের মা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


