কৃষকলীগ নেতা জুনেদ খুন- জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের সমাজকর্মী জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক জুনেদ আহমেদকে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরতলির মাইজবাড়ী বদিপুর পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কায়ারে এসে মানবন্ধনে মিলিত হয়।
মাইজবাড়ী বদিপুর গ্রামবাসীর আয়োজনে ও কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, মাইজবাড়ী গ্রামের মুরুব্বী নুরুল ইসলাম, আফজাল হোসেন, নুরুল হক, ইছাক আলী, জসিম উদ্দিন সরকার, আব্দুল মালেক, ইকবাল হোসেন, লিটন, আলীনুর, তোফাজ্জল প্রমুখ। মানবন্ধনে বক্তারা জুনেদের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
গত শুক্রবার রাত দেড়টায় বদিপুর বাজারের দোকান থেকে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে খুন হন জুনেদ। এ ঘটনায় নিহত জুনেদের শ্যালক আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে।