আকবর হোসেন, জামালগঞ্জ
‘অধিকার আদায়ে সবাইকে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। দুর্গাপূজার উৎসবে ৪ দিনের যৌক্তিক ছুটির দাবি সংসদে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তুলে ধরে তা বাস্তবায়ন করতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’
মুক্তিযুদ্বের চেতনা সমুন্নত রাখতে সবাইকে এক হয়ে চলতে হবে তরুণ প্রজম্ম যেন সঠিক ইতিহাস জানে। বিশেষ করে সকলে মিলে একটি অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করে যেতে হবে। সকল ধর্মকে সম্মান প্রদর্শন সহ সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে
হবে।’ শুক্রবার পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
শুত্রবার দুপুরে উপজেলার সাচনা বাজার শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে দ্বি-বার্ষিক সম্মেলন পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি করুনা সিন্ধু তালুকদার ও সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচ্যার্য সম্ভু। সম্মেলনের
উদ্ধোধন করেন নারী নেত্রী ও আমরা জামালগঞ্জ বাসী কমিটির সভাপতি শীলা রায়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা সভাপতি নৃপেশ তালুকদার নানু। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, পূজা পরিষদের নেতা অভিজিৎ চৌধুরী, নারীনেত্রী কলি তালুকদার আরতি, চঞ্চল কুমার লৌহ, রমেন্দ্র কুমার দে মিন্টু, জিতেন্দ্র কুমার পিন্টু, মানব চৌধুরী, জামালগঞ্জ উপজেলার হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, বিশ্বম্ভরপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, মধ্যনগর দেবল চন্দ্র, সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দী, গণমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার, সমাজকর্মী পরিতোষ ঘোষ চৌধুরী।
সম্মেলনে বক্তব্য রাখেন সুবোধ তালুকদার, শৈলেন দেবনাথ, চন্দন পাল, সিন্ধু ভূষন তালুকদার, বিশ্বজিৎ রায় গৌতম, মানিক লাল রায়, স্বপন কুমার রায়, বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী প্রমুখ।
সম্মেলনে করুণা সিন্ধু তলুকদার কে সভাপতি ও সমরেন্দ্র আচার্য্য সম্ভু কে সাধারণ সম্পাদক, প্রজেশ পাল চৌধুরী কে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
- ছাতকের সাবেক এসিল্যান্ড ও চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
- তাহিরপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে আসছে কয়লা ও চুনাপাথর


