দ. সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটি গঠন

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার বিকালে উপজেলা সদরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ মুরুব্বী ও সমাজ সেবক সৈয়দ সবুর      আলীর সভাপতিত্বে ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য ওবায়দুল হক মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সদস্য মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, সালেহীন চৌধুরী শুভ, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ স¤পাদক মাও. নিজাম উদ্দিন খান, সাবেক প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ব্যবসায়ী জসিম উদ্দিন, জিয়াউর রহমান, সাংবাদিক মহিম উদ্দিন, সাংবাদিক নুরুল হক, ত্বোহা মির্জা প্রমুখ।
সভায় সৈয়দ সবুর আলীকে আহবায়ক, রাধিকা রঞ্জন তালুকদার, ধীরেন্দ্র পাল, জিয়াউর রহমান ও মহিম উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও ওবায়দুর রহমান মিলনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।