স্টাফ রিপোর্টার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরে চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম। শহরের আলফাত উদ্দিন স্কয়ারে বেলা সাড়ে ১১ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোদাচ্ছির আলমের সভাপতিত্বে ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সাধারণ
সম্পাদক আব্দুল গফুর খান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক কমল কান্তি তালুকদার, পবিত্র ভূষণ তালুকদার, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালামুল উল্লাহ, সাতগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র দে, সমতা হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক নাজিম উদ্দিন শান্ত, শিক্ষক নেত্রী রীনা বেগম প্রমুখ। পরে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।


