স্টাফ রিপোর্টার
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলহারা ৩শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখা। গ্রামীণ ফোনের অর্থায়নে মঙ্গলবার সকালে রেডক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর।
এসময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ফোনের প্রতিনিধি সাব্বির আহমদ মারুফ, শওকত ইমন, রেডক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার জাতীয় সদর দপ্তরের ঘউজঞ সদস্য এস.এম আল মামুন, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক শাহজাহান, ইউনিট অফিসার আব্দুল মোত্তালিব, যুব প্রধান হোসাইন আহমদ তানভীর প্রমুখ।
এসময় প্রত্যেককে ১৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল ও ১ কেজি সুজি দেয়া হয়।


