ছাতক প্রতিনিধি
ছাতকের সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের মধ্যবাজার সুরমা নদীতে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ভাসমান লাশের হাত-পা বাঁধা ছিল। তার পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।