সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশ মাখরখোলা এলাকা থেকে কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট রাবার শ্রমিক সংঘের যুগ্ম-সম্পাদক সুজন মিয়াকে আটক করে নির্যাতন করে গুরুতর অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। শুক্রবার ভোর রাত ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
উল্লেখ্য, সুজন মিয়া কালাগুল রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এবং কালাগুল মৌজার কৃষকদের ভূমি রক্ষার জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন। স্থানীয় ভূমি খেকোরা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তার নামে মিথ্যা মামলা দায়ের করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কে›ন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে তার সুচিকিৎসার ব্যবস্থা করা এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান। সাথে সাথে পুলিশী হেফাজতে বিনা বিচারে নির্যাতনের প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি


