জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ও বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলান্ত্রপিক সেন্টার নিউইয়র্ক আমেরিকার সহায়তায় জগন্নাথপুরে দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে বস্ত্র
বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেববাড়িস্থ বাসুদেব শ্রীমন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক প্রফুল্ল রঞ্জন দাশ।
প্রকৌশলী দসতীশ গোস্বামীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ আশ্রম সুনামগঞ্জের মহারাজ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দনী মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশন পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ^র দাশ ও সব্যসাচী দাস।
এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, ডা. দিব্য রঞ্জন দে, প্রনব গোস্বামী, শিক্ষক সুদীপ ভট্টাচার্য্য, শিক্ষক বিনয় ভূষণ সরকার, আশুতোষ দাশ, ধীরেন্দ্র সূত্রধর, বিদ্যুৎ বণিক প্রমুখ। সভায় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।
কথামৃত পাঠচক্রের কোষাধ্যক্ষ আশুতোষ দাস, রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের সভাপতি যতীশ গোস্বামী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়


