বিকেএসপির মেয়েদের ভারত জয়

সু.খবর ডেস্ক
ভারতের দিল্লিতে সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মিজোরামের মিজো স্কুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের কিশোরীরা। শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় আমবেদকার স্টেডিয়ামে। আসরটিতে দ্বিতীয়বার অংশ নিয়েই শিরোপা নিয়ে ফিরছে বিকেএসপি। গত বছর নারী বিভাগে প্রথম খেলে বাংলাদেশ। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। আর এবার সেই কোয়ার্টারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরিয়ানার আলাখপুরা ভিওয়ানি স্কুলকে ২-১ গোলে হারায় বিকেএসপির কিশোরীরা। সেমি ফাইনালে মেঘালয়কে হারায় ৩-১ গোলে।
ফাইনালে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন রেহানা। এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিয়েছিল।