ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ছাতক প্রতিনিধি
ছাতকে দু’ভাইয়ের বিরোধ সালিশে নিস্পত্তি করতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। শুক্রবার রাতে  উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তর পাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে বনগাঁও (উত্তর পাড়া) গ্রামের আব্দুল হাসিমের পুত্র আব্দুর নুরের সাথে একটি পিতলের বদনা নিয়ে ছোট ভাই আব্দুল মন্নানের  বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনার শালিস করতে গিয়ে গিয়ে সালিশকারকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা। সংঘর্ষে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত আলকাছ আলী, মো. আলী, ফয়জুল ইসলাম, নেহারুন বেগম ও তাসলিমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।