হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের উদ্বোধন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী’র আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (২য় পর্যায়) কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক খান মোতাহার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক হাঁস প্রজনন খামারের পরিচালক ডা. আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এ মোত্তালেব (হাবিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন ও সঞ্চালনা করেন আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার। উল্লেখ্য, ২২ জন হিজড়া এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রেস বিজ্ঞপ্তি