সামসুদ্দিন সামাদ জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৭ অক্টোবর

সামসুদ্দিন সামাদ জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগাসী ২৭ অক্টোবর। মঙ্গলবার সামসুদ্দিন সামাদ জুনিয়র   
বৃত্তি ট্রাস্ট্রের সম্পাদক বিকাশ রঞ্জন দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আজ বুধবার থেকে বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ ও জমা দেয়া যাবে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। ফরম সংগ্রহ ও জমাদানের স্থান পৌর বিপনীর আইডিয়াল লাইব্রেরী ও চৌধুরী ম্যানশনের লেকচার লাইব্রেরীতে। বৃত্তি পরীক্ষার আবেদনপত্র ২২ অক্টোবর সংগ্রহ করতে হবে।
আগামী ২৭ অক্টোবর সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি